ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় জমিয়ত উলামায়ে ও বিএনপির নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
নওগাঁয় জমিয়ত উলামায়ে ও বিএনপির নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি : 

নওগাঁয় জোটবদ্ধ নির্বাচন উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপির নেতৃবৃন্দদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের জমজম প্লাজার তৃতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ সদর আসনের বিএনপি মনোনিত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা শাখার সভাপতি রাশেদ ইলিয়াস, সাধারন সম্পাদক হেলাল হাশেমী, যুগ্ন-সাধারন সম্পাদক আবদুল্লাহ সুবহান, সাংগঠনিক সম্পাদক আবু বকর রুস্তম, সদর উপজেলা সভাপতি শরিফুল ইসলাম সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক বাস্তবতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জমিয়ত নেতারা বলেন, জাহিদুল ইসলাম ধলু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি এলাকার উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাকে বিজয়ী করা হলে এই আসনে জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ জমিয়তের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সমাজের সর্বস্তরের জনগণের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার