ঢাকা | বঙ্গাব্দ

উত্তরার অগ্নিকাণ্ডে ঈশ্বরগঞ্জের একই পরিবারের তিনজন নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 16, 2026 ইং
উত্তরার অগ্নিকাণ্ডে ঈশ্বরগঞ্জের একই পরিবারের তিনজন নিহত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ জুনাইদ আল হাবিব 

একসঙ্গে দাফন রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।


 নিহতরা হলেন— ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের দড়িপাচাশি গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২), তার বড় ছেলে রাহাব উদ্দিন (১৭) এবং ভাতিজি মোছা. রোদেলা আক্তার (১৪)।


শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। 

 অগ্নিকাণ্ডের সময় ভবনের পঞ্চম তলায় আটকে পড়া একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

নিহত হারিছ উদ্দিনের মা সাহারা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন।
শুক্রবার বিকেলে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, নিহত হারিছ উদ্দিন, 
তার ছেলে রাহাব উদ্দিন ও ভাতিজি রোদেলা আক্তারের দাফনের জন্য দড়িপাচাশি বায়তুন নুর জামে মসজিদের পাশে একসঙ্গে কবর খনন করা হয়েছে। রাত ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।


নিহতদের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর ধরে হারিছ উদ্দিন পরিবারসহ ঢাকায় বসবাস করছিলেন। তিনি সেখানে ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তার চার সদস্যের সংসার ছিল। ঘটনার আগের রাতে ছোট ছেলে নবাবকে নিয়ে হারিছ উদ্দিনের স্ত্রী রিনা আক্তার মিরপুরে তার বাবার বাড়িতে বেড়াতে যান। এতে অগ্নিকাণ্ড থেকে প্রাণে বেঁচে যায় স্ত্রী রিনা আক্তার ও ছোট ছেলে নবাব।

এ ঘটনায় একই ভবনে বসবাসকারী হারিছ উদ্দিনের ভাতিজি রোদেলা আক্তারও নিহত হয়। সে উত্তরার একটি মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল।

নিহত হারিছ উদ্দিনের চাচা ইসমাইল ও দড়িপাচাশি বায়তুন নুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. আব্দুল আজিজ বাদশা বলেন, উত্তরার অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনের মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের মাতম চলছে। তাদের তিনজনকেই পাশাপাশি একসঙ্গে দাফন করা হবে। মহান আল্লাহ পাক যেন তাদের সবাইকে জান্নাত নসিব করেন— এই দোয়া করি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন