স্টাফ রিপোর্টার মাদারীপুর।
মাদারীপুরের রাজৈর কানাই পুর গ্রামের সুদের টাকার জামিন দারের উপর হামলার ঘটনা ঘটেছে।
২৪ ফেব্রুয়ারি রোজ সোমবার সকালে কানাই পুর গ্রামের ১/আসমা বেগম স্বামী পান্নু মিয়া ওরফে (পিনু )২/ হ্যাপি আক্তার ৩/ রুনা আক্তার উভয়ের পিতা পান্নু মিয়া ওরফে (পিনু) ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম ইমারত হোসেন বাউয়ালির স্ত্রী শারমিন আক্তার লাইজু ৪২ কানাই পুর কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে বাড়ির আশেপাশের লোকজন দ্রুত উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা দেয় ।
ধারালো অস্ত্রের আঘাতে শারমিন আক্তার লাইজু এর মাথায় ৪/৫ টি সিলায় দেওয়া হয়। রোগীর অবস্থা খারাপ থাকায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করে কর্তব্যরত চিকিৎসক।
ভিকটিম ও এলাকাবাসীর সুত্রে জানা যায় প্রায় দুই বছর আগে মন্টু শেখের স্ত্রী রাবেয়া বেগম গ্রাম কানাই পুর আসমা বেগম এর নিকট থেকে ৫০০০০/পঞ্চাশ হাজার টাকা মাসিক সুদের বিনিময়ে গ্রহন করে, এবং শারমিন আক্তার লাইজু বেগমের উপস্থিতে টাকা টি দেওয়া হয়। কয়েক মাস যেতে না যেতেই রাবেয়া বেগম গ্রাম থেকে অন্য কোথায় চলিয়া যায় তাহার কেহ খোঁজ খবর পাইনা। রাবেয়ার খবর না পেয়ে আসমা বেগম শারমিন আক্তার লাইজুর কাছে টাকার জামিন দার হিসেবে টাকা আদায়ে চাপ দিলে মানসম্মানের ভয়ে সুদ বাবদ প্রায় দেড় লাখ টাকা আসমা বেগম কে প্রদান করি, কিন্তু দু-তিন মাসের সুদের টাকা দিতে বিলম্ব হওয়ায় ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দ্বারা তাহার মাথায় আঘাত করে বলে জানা যায়।
এবিষয়ে রাজৈর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম কে অবহিত করে , তিনি দ্রুত চিকিৎসার পরামর্শ দেন। ভিকটিম সূত্রে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
দৈনিক চেতনার কন্ঠ