ঢাকা | বঙ্গাব্দ

তানোরে ভাষার প্রতি অগাধ শ্রদ্ধায় অমর একুশ উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
তানোরে ভাষার প্রতি অগাধ শ্রদ্ধায় অমর একুশ উদযাপন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


আকতারুজ্জামান,
 তানোর,রাজশাহী 

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন জানানো হয়েছে। শনিবার প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান,সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক,তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রানীসম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা প্রকৌশলী নুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা আমীর হামজা, শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী,সমাজ সেবা অফিসার সাদিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনসুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, নির্বাচন কর্মকর্তা সুস্মিত রায়, জনস্বাস্থ্যে সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, আনসার ভিডিবি কর্মকর্তা মোস্তাকিমা, প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, মডেল প্রেসক্লাবে সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বলেন,অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের ঋণ কোনদিন শোধ হবার না। আজ তাদের জন্য আমরা আমাদের মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পেয়েছি, তাই তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর