নাচোল প্রতিনিধিঃ
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, নাচোল উপজেলার সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গভীর ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাত্রি ১২.০১ এর সঙ্গে সঙ্গে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রভাতফেরি জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণ প্রস্তুত করা, প্রভাতফেরি পরিচালনা এবং কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করেছেন বাংলাদেশ পুলিশ নাচোল থানা। পাশাপাশি আনসার সদস্যরাও শহীদ মিনারে গিয়ে শুদ্ধাঞ্জলীর মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন।
রাত ১২টার সময় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, মুক্তিযোদ্ধা সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণির জনগণ একযোগে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শুদ্ধাঞ্জলি প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার বলেন, মহান একুশ আমাদের চেতনার উৎস, আত্মমর্যাদার প্রতীক এবং স্বাধীনতার প্রেরণা। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। -এরা দেশের জন্য যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসনীয়।
🇧🇩 মহান একুশ আমাদের চেতনার শক্তি, শহীদদের আত্মত্যাগ চিরকাল জাতিকে অনুপ্রাণিত করবে।
দৈনিক চেতনার কন্ঠ