ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে নির্বাচন সুষ্ঠু হবে না:: সতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
মাদারীপুরে নির্বাচন সুষ্ঠু হবে না:: সতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার।

০৪ ফেব্রুয়ারি মাদারীপুর-০২ আসনের কলস মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর মাদারীপুর সদর উপজেলার কালির বাজারে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগ এর সময় সতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ও তার সমর্থকরা হামলার শিকার 
হন ।
মাদারীপুর ২ আসনের ধানের শীষ ও সতন্ত্র প্রার্থী কলস মার্কা উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়। গুরুতর জখম অবস্থায় সতন্ত্র প্রার্থীর পক্ষে একজন কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।
এ বিষয়ে সরাসরি মাদারীপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন আমরা মাদারীপুর সদর বাহাদুর পুর ইউনিয়ন কালির বাজারে যখন গনসংযোগ ব্যাস্ত ও হ্যান্ড বিল বিতরণ করি হঠাৎ করে ধানের শীষ পক্ষের বেশ কিছু সমর্থক আমি সহ আমার লোকজনের উপর হঠাৎ সন্ত্রাসী হামলা চালায়, লাঠি ও হাতড়ি দিয়ে আঘাত করে, এবং আমার সাথে থাকা ১০ জন সমর্থক আহত হয়। এরকম দুষ্কৃতিকারী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
 তিনি আরো বলেন আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না বলে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য প্রদান করে। এই বর্বরোচিত হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। 
 সতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ঘটনার সাথে সাথে জেলা পুলিশ সুপার মাদারীপুর জেলা রিটার্নিং অফিসারের নিকট ফোনে জানায় এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই হামলার উপযুক্ত তদন্ত করে, ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরা ফুটেজ দেখে, হামলা কারিদের গ্রেফতারের দাবি করে, ও নির্বাচন বিধিমালা আইন অনুযায়ী আচারন বিধি লঙ্ঘনের ব্যবস্থা নেওয়ার ও দাবি করে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল