ঢাকা | বঙ্গাব্দ

ডিআইজির আগমনে কুড়িগ্রাম পুলিশের বিশেষ সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
ডিআইজির আগমনে কুড়িগ্রাম পুলিশের বিশেষ সভা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ এর কুড়িগ্রাম জেলায় আগমন উপলক্ষে  তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও কুড়িগ্রাম জেলায় স্বাগত জানান কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।  

এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের একটি সুসজ্জিত দল রেঞ্জ ডিআইজি কে গার্ড অব অনার প্রদান করেন।

রংপুর রেঞ্জ এর ডিআইজি কুড়িগ্রাম জেলায় আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর  রেঞ্জের ডিআইজি মোহাম্মদ  আবদুল মাবুদ। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জ ডিআইজি বলেন, সর্বোচ্চ শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সততার ভিত্তিতে কুড়িগ্রাম জেলার চরাঞ্চলসহ সকল সম্মানিত নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ সদস্যদের নিজেদের আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

পাশাপাশি বর্তমান সময়ে ডেঙ্গুর প্রবনতা বৃদ্ধি পাওয়ায় সকলকে নিজ নিজ কর্মক্ষেত্র ও আবাসস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মশারি টানিয়ে ঘুমানোর জন্য নির্দেশনা প্রদান করেন। 

এছাড়াও বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ সংক্রান্ত বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে এবং পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ, ছুটি, ভ্রমন বিল, খেলাধুলা, পুলিশ সদস্যদের জন্য মেসে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশন এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ কল্যাণ সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ, বিভিন্ন পদমর্যাদা আফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিশেষ কল্যাণ সভা শেষে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ  আবদুল মাবুদ কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জদের সঙ্গে আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালচনা সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা করেন।

বিশেষ মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, বিভিন্ন মামলার পরিসংখ্যান, মামলার তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি এবং মাদকবিরোধী কার্যক্রমের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়। কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি থানাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের সেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণের সঙ্গে সৌজন্যপূর্ণ ও মানবিক আচরণ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।

রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে বৃক্ষরোপণ করেন এবং পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পাশাপাশি কুড়িগ্রাম পুলিশ হাসপাতাল ও কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন ও নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের