ঢাকা | বঙ্গাব্দ

কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোহাম্মদ জহিরুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোহাম্মদ জহিরুল ইসলাম ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কচুয়া উপজেলা শাখার নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি ঘোষিত কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে মোহাম্মদ জহিরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়। দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ, ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে জহিরুল ইসলাম কে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে নেতাকর্মীরা জানান।

নতুন দায়িত্ব পাওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জহিরুল ইসলাম বলেন, “দলের ওপর অর্পিত এই দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং আশা ব্যক্ত করেন, জহিরুল ইসলাম এর নেতৃত্বে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ