ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি আহত - টাঙ্গাইল হাসপাতালে মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি আহত - টাঙ্গাইল হাসপাতালে মৃত্যু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
 আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরের কাইতকাই এলাকায় সুজনের মোড় লাভলুর সমিলের সামনে শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত ব্যক্তি বয়স আনুমানিক (৬০) তাকে অজ্ঞাত নামা একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্হানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুবরণ করে। লাশটি বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে মধুপুর থানা সূত্রে জানা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার এস আই আরিফুল ইসলাম।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ