গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
সন্ত্রাসী হামলায় নিহত গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, মাননীয় সংসদ সদস্য নাটোর-৪ কে ফাঁসানোর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় গুরুদাসপুর উপজেলার ১নং নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর ফেরিঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্যামপুর ১নং ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা শাকিল ইসলামের স্মৃতিচারণ করে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এ সময় তাঁরা তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসাথে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে একজন জনপ্রতিনিধিকে বিতর্কিত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাজিরপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সাইদুল ইসলাম, যুবদলের সাবেক সদস্য আব্দুল হান্নান মুন্সি, সাবেক ওয়ার্ড সভাপতি ইদ্রিস আলী মোল্লা, ১নং ওয়ার্ড কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলম ফকির, ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য জালাল শেখ এবং ১নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শুকুর ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
দৈনিক চেতনার কন্ঠ