ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় ডাবল মার্ডার মামলার শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
খুলনায় ডাবল মার্ডার মামলার শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিউজ ডেক্স : খুলনার লবণচরায় চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার অন্যতম আসামি ও শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তার দুই সহযোগী রাকিব ও সাগর আহম্মেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি।
র‌্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব।
এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট ২০২৬ তারিখে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপালগঞ্জ জেলার সদর থানাধীন মাঝিগাতী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খুলনার লবণচরা থানার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার অন্যতম আসামি লবণচরার শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তার সহযোগী আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর র‌্যাবের দল সাইফি ও রাকিবকে সঙ্গে নিয়ে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোল্লাপাড়া বড়খালপাড় এলাকায় ফলোআপ অভিযান পরিচালনা করে। এ সময় মামলার অপর আসামি সাগর আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের তথ্যমতে, সাগর আহম্মেদের খালু জাহিদুল ইসলামের হাঁস-মুরগির টিনের খোপের কার্নিশ থেকে তার নিজ হাতে বের করে দেওয়া মতে একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, এক রাউন্ড সীসা গুলি, দুটি চাপাতি ও একটি কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। পরে রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নাজমুল (১৯) নামের আরেক যুবক নিহত হন।
পরপর দুই যুবক হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সাইফিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে খুলনার লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-৬ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। ডাবল মার্ডারসহ সংশ্লিষ্ট অপরাধে জড়িত বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত