ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে জনসমর্থনে এগিয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে জনসমর্থনে এগিয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোহাম্মদ হুসাইন জাকির। স্থানীয় জনগণের ব্যাপক সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন জাকির। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।এছাড়াও গোহট উত্তর ইউনিয়নের মোট ১৭টি গ্রাম ও ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের ওপর পরিচালিত জরিপ অনুযায়ী, চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের তুলনায় মোহাম্মদ হুসাইন জাকির জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছেন।এলাকাবাসীর একটি বড় অংশ মনে করছেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। ফলে নির্বাচন ঘিরে তার পক্ষে ইতিবাচক জনমত দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।এ বিষয়ে মোহাম্মদ হুসাইন জাকির বলেন, “আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে গোহট উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবো।”নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন প্রার্থী মাঠে সক্রিয় হয়ে উঠলেও জনসমর্থন ও জনপ্রিয়তার দিক থেকে মোহাম্মদ হুসাইন জাকির বর্তমানে এগিয়ে রয়েছেন বলে স্থানীয়দের অভিমত।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা