ঢাকা | বঙ্গাব্দ

ফরিদপুর নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বিভিন্ন কর্মসূচিতে যোগদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
ফরিদপুর নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বিভিন্ন কর্মসূচিতে যোগদান ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ শাহাদাৎ হোসেন  


ফরিদপুরের নগরকান্দায় দিনব্যাপী সরকারি সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (২৭ জুলাই) সফরকালে তিনি সদ্য প্রয়াত এক জনপ্রতিনিধির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে নারীদের ক্ষমতায়ন ও সরকারি সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজিত উঠান বৈঠকেও অংশ নেন তিনি। দিনের শেষ কর্মসূচিতে তালমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ খানের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।


সফরের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলার চরযশোরদী ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রয়াতের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। 


পরে বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামা ওবায়েদ।


সভায় নগরকান্দা উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি সেবার সুফল সাধারণ মানুষের কাছে দ্রুত ও সহজে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

এরপর বিকেল সাড়ে ৪.৩০ টার দিকে তিনি উপজেলার লস্করদিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থার ‘তথ্য আপা’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উঠান বৈঠকে অংশ নেন। উঠান বৈঠকে নারীদের ক্ষমতায়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, সরকারি বিভিন্নশস সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার বিভিন্ন পরামর্শ দেন । 


দিনব্যাপী সফরের শেষ কর্মসূচিতে সন্ধ্যা ৭, ৩০ টার দিকে তালমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ খানের বাড়িতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 


পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নগরকান্দা সফরকালে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ