ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় ধানের শীষ প্রতীকের ভোট পেতে নিরলস প্রচারণায় খোরশেদ আলম সিকদার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
কচুয়ায় ধানের শীষ প্রতীকের ভোট পেতে নিরলস প্রচারণায় খোরশেদ আলম সিকদার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


মোঃ রায়হান মিয়া 
কচুয়া চাঁদপুর প্রতিনিধি 


চাঁদপুরের কচুয়া উপজেলায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নিরলস ও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ৩ নং বিতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম সিকদার।  নিজ এলাকার মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে তিনি প্রতিদিনই উঠান বৈঠক, গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে দলীয় বার্তা পৌঁছে দিচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, খোরশেদ আলম সিকদার দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। 
নির্বাচনী সময়ে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছেন। এ সময় তিনি বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই আমি আমার সর্বোচ্চ শ্রম ও সময় ব্যয় করছি।” এলাকাবাসীর মতে, খোরশেদ আলম সিকদারের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলছে। ধানের শীষের পক্ষে তার এই ভূমিকা কচুয়া উপজেলায় ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক