ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাটে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত.

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
জয়পুরহাটে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত. ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:



সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের নানা কার্যক্রম ও তার ইতিবাচক প্রভাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জয়পুরহাটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


বুধবার(২০ মে)দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট  জেলা প্রশাসক আল মামুন মিয়া,

তিনি বলেন, সরকারের বিভিন্ন জনবান্ধব উদ্যোগ তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। তিনি এসব কার্যক্রমের তথ্য জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


এসময় আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালেকুল ইসলাম, বন সংরক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এবং এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ।


প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা, কৃষকদের জন্য কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রমের সুফল ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পেতে শুরু করেছে বলেও উল্লেখ করা হয়।


অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জয়পুরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ