ঢাকা | বঙ্গাব্দ

ঋণ না পেয়ে কৃষি ব্যাংক লুটের চেষ্টা, ভল্টের তালা ভাঙার সময় যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
ঋণ না পেয়ে কৃষি ব্যাংক লুটের চেষ্টা, ভল্টের তালা ভাঙার সময় যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টার্স 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখায় ভল্টের তালা ভেঙে টাকা লুটের চেষ্টার অভিযোগে কাওসার আহমেদ (নাম) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার সোহাগী বাজার কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার কাওসার আহমেদ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে। তিনি পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, কাওসার প্রথমে ব্যাংকের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম (সাগর)কে ছুরির ভয় দেখিয়ে রশি দিয়ে বেঁধে ফেলেন। এরপর ব্যাংকের ভল্টে পৌঁছে তালা ভাঙার চেষ্টা করেন।

এ সময় নিরাপত্তাকর্মীর বাঁধন কিছুটা ঢিলেঢালা থাকায় তিনি নিজেকে মুক্ত করে ব্যাংকের নিচে নেমে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে বাজারের পাহারাদার, টহল পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে কাওসারকে আটক করেন।

নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম বলেন, গভীর রাতে এক যুবক ব্যাংকের ভেতরে ঢুকে টাকা কোথায় রাখা হয়েছে জানতে চান। পরে ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে তাঁকে রশি দিয়ে বেঁধে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন ওই যুবক।

ব্যাংক শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, নিরাপত্তাকর্মীর বুদ্ধিমত্তার কারণে দ্রুত ঘটনাটি জানাজানি হয় এবং অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি এবং ভল্টেরও কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার জানিয়েছেন, তাঁর প্রায় দুই লাখ টাকা ঋণ রয়েছে। কয়েক মাস আগে বিয়ের সময় ওই ঋণ করেছিলেন বলে পুলিশকে জানান তিনি। কৃষি ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেও না পেয়ে ভল্ট থেকে টাকা চুরির পরিকল্পনা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে কাওসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ