ঢাকা | বঙ্গাব্দ

উজানী মাদ্রাসায় কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
উজানী মাদ্রাসায় কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি 


চাঁদপুরের কচুয়া-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী সাহেব নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন। 

প্রচারের সূচনা হিসেবে তিনি বাংলাদেশের রাহাবার ঐতিহ্যবাহী উজানী মাদ্রাসার প্রখ্যাত আলেম কারী ইব্রাহীম (রহ.)-এর কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে মুহাদ্দিস আবু নছর আশরাফী সাহেব উজানী শিকারি বাড়ি ও হাজী বাড়ি হয়ে উজানী বাজারে যান। সেখানে তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। 

এ সময় ‌ মুহাদ্দিস আবু নছর আশরাফী এলাকার সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামীর পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন।
নির্বাচনী প্রচার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেজবাহ, কচুয়া উত্তর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক এমদাদ উল্যাহ, দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাস্টার জসিম উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

স্থানীয়রা জানান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এমন শান্তিপূর্ণ প্রচার কার্যক্রমে এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স