ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি: বয়স্ক নারীদের টার্গেট করে কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) ব্যবহার করে স্বর্ণালংকার ও টাকা-পয়সা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আবু হাসান, মো. বাবু ও মো. সবুজ।
পুলিশ জানায়, নওগাঁয় এ ধরনের প্রতারণার ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তারের পর কয়েকজন ভুক্তভোগী তাদের শনাক্ত করেছেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চক্রটি বয়স্ক নারীদের ফাঁদে ফেলে রাসায়নিক ব্যবহার করে অলংকার ও নগদ অর্থ হাতিয়ে নিত। এ ধরনের অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ