জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টার্স
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ও স্থানীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এই সহায়তা সামগ্রী প্রদান করা হয়।
সোমবার (২০ জুলাই) বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। প্রধান অতিথির হাত থেকে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল গ্রহণ করেন উপকারভোগীরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তমালিকা কর্মকার, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. শরিফ আহমেদ, থেরাপি সহকারী মো. নাসির উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উপকারভোগী পরিবারের সদস্যরা।
দৈনিক চেতনার কন্ঠ