নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা চৌডালা ইউনিয়নের এক কিশোর নিখোঁজের তিন মাস পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানের খোঁজ না পেয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারি যেন থামছেই না।
জানা যায়, চৌডালা ইউনিয়নের পূর্ব সাহেবগ্রাম এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম ও পারভীন বেগম দম্পতির একমাত্র ছেলে সৌরভ আহমেদ জয় ওরফে পারভেজ (১৩) গত ১৮ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। দীর্ঘ তিন মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।
এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর গোমস্তাপুর থানা-তে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫০৮) করা হয়।
জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই জেনারুল ইসলাম জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে পুলিশের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
কিশোরের সন্ধান পাওয়া গেলে তদন্তকারী কর্মকর্তা এসআই জেনারুল ইসলাম (মোবাইল: ০১৭৪১-১৯১৭১৭), কিশোরের বাবা সফিকুল ইসলাম (০১৩৪৬-৭৬১৩৩৭) অথবা দাদা আব্দুল আলিম (০১৭৫৮-২২৬৬৬২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ কিশোরকে দ্রুত খুঁজে পেতে সংবাদটি অধিকহারে প্রচার ও শেয়ার করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন পরিবারের
দৈনিক চেতনার কন্ঠ