ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে নকল সিগারেটসহ গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
রাজশাহীতে নকল সিগারেটসহ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীতে বাজারজাতের উদ্দেশ্যে সংগ্রহকালে বিপুল পরিমাণ নকল ‘স্টার’ ব্র্যান্ডের সিগারেটসহ কামরুজ্জামান ওরফে বাবু (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত কামরুজ্জামান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনীতে বসবাস করছিলেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে পণ্য সংগ্রহের সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার প্যাকেট নকল ‘স্টার’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঢাকার সাভার উপজেলার বাইপাইল এলাকা থেকে কসমেটিক্স পণ্যের আড়ালে কুরিয়ারের মাধ্যমে এই সিগারেটের চালান পাঠানো হয়েছিল। রিসিভ কাগজে ‘কসমেটিক্স’ উল্লেখ থাকলেও এতে ‘নাজিম’ নামে এক ব্যক্তির স্বাক্ষর পাওয়া যায়, যিনি কৌশলে পালিয়ে গেছেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও তার পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে রাজশাহীসহ আশপাশের এলাকায় নকল ব্যান্ডরোলযুক্ত ‘স্টার’ সিগারেট ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এসব সিগারেট স্বাস্থ্যঝুঁকিপূর্ণ এবং ধূমপানের অনুপযোগী হতে পারে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ