নিউজ ডেক্স :নওগাঁ ও জয়পুরহাট জেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহী।
র্যাব-৫ এর পৃথক অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান দুটি পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে সর্বমোট ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত। মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক কেনাবেচার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
র্যাব-৫ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিপিএসসি র্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে
দৈনিক চেতনার কন্ঠ