জুনাঈদ আল হাবিব
বিজ্ঞাপন ব্যবস্থাপক দৈনিক চেতনার কন্ঠ
গণভোটের বিষয়বস্তু সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত ও সচেতন করার উদ্দেশ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারজানা আনসারি। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া। সভায় বক্তারা বলেন, গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার সম্পর্কে জনগণকে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সচেতন ভোটারের ভূমিকা অপরিসীম। দেশের চাবি আপনার হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
দৈনিক চেতনার কন্ঠ