আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় এক দলিল লেখক নিহত হয়েছেন।
নিহত দলিল লেখকের নাম মো. জাহিদুল ইসলাম (৩৭)। সে মধুপুর উপজেলার উত্তর গাংগাইর (রক্তিপাড়া) গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।
জানাযায়, জাহিদুল ইসলাম মধুপুর হতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে, মঙ্গরবার( ১৩ জানুয়ারী) বিকেল ৪ ঘটিকার দিকে নরকোনা নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি সিমেন্ট ভর্তি লরি তাকে চাপা দিলে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে থানার নিয়ে আসে। মধুপুর থানা অফিসার ইনচার্জ জাফর ইকবাল জানান আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
সিমেন্ট ভর্তি ঘাতক লরিটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান।
দৈনিক চেতনার কন্ঠ