ঢাকা | বঙ্গাব্দ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে জামানত হারালেন ৩ প্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে জামানত হারালেন ৩ প্রার্থী ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


মোঃ আমজাদ হোসেন
 স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের ১  সংসদীয় আসনে অংশ নেওয়া মোট তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল-মামুন মিয়া নিজ কার্যালয়ের হলরুমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। জয়পুরহাট-১ সদর ও পাঁচবিবি আসনে মোট প্রদত্ত ভোট ছিল ৩ লাখ ৪১ হাজার ৫৫৬টি। এ আসনে কাঁচি প্রতীকে ৬১৭ ভোট পেয়ে জামানত হারান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) সমর্থিত প্রার্থী তৌফিকা দেওয়ান। মই প্রতীকে ৫৭৮ ভোট পেয়ে জামানত হারান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ। এছাড়া ঘোড়া প্রতীকে ১৩ হাজার ২৮৬ ভোট পেয়েও জামানত রক্ষা করতে পারেননি স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা। অপরদিকে, এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬৩ হাজার ৮৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী মাসুদ রানা প্রধান পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫ ভোট। এ আসনে ভোটগ্রহণের হার ছিল ৭৩ দশমিক ২৫ শতাংশ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা