ঢাকা | বঙ্গাব্দ

রাজাকারবিরোধী শক্তির ঐক্যের এখনই সময়, মাহামুদুল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
রাজাকারবিরোধী শক্তির ঐক্যের এখনই সময়, মাহামুদুল ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মাহামুদুল, মালদ্বীপ প্রবাসী সাংবাদিক

দেশে চলমান পালটা বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের রাজনীতি থেকে অবিলম্বে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাহামুদুল। তিনি বলেন, প্রতিহিংসা, দখলদারি ও ক্ষমতার লড়াইয়ে জড়িত রাজনীতি জনগণের ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার নামে যারা পালটা কর্মসূচি, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করছে, তারা সরাসরি গণতন্ত্র ও রাষ্ট্রের শত্রু। এই ধ্বংসাত্মক রাজনীতি আর চলতে দেওয়া যায় না।

মাহামুদুল আরও বলেন, রাজাকার ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শক্তিকে এখনই এক কাতারে দাঁড়াতে হবে। অন্যথায় ইতিহাস ক্ষমা করবে না।

তিনি বলেন, সহিংসতার রাজনীতি চালিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন যারা দেখে, তারা জনগণের রায়কে অবমাননা করছে। প্রতিহিংসার রাজনীতি নয়—এখন প্রয়োজন ঐক্যের রাজনীতি।

শেষে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশ বাঁচাতে হলে এই নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং শান্তিপূর্ণ, দায়িত্বশীল রাজনীতির পথে ফিরে আসতেই হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু