চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বাবলু নন্দী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে রাঙ্গুনিয়া উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া মহোদয় ভোটগ্রহণ কার্যক্রমে সম্পূর্ণ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দেন। চট্টগ্রামের পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয় বলেন, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সম্পুর্ন প্রস্তুত রয়েছে। ভোটগ্রহণকালীন সময়ে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে। এক্ষেত্রে সকলকে সতর্ক করে তিনি বলেন ভোটগ্রহণ কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক চেতনার কন্ঠ