ঢাকা | বঙ্গাব্দ

বেগমগঞ্জের বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
বেগমগঞ্জের বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মু: আনোয়ার হোসেন (শোবিজ আনোয়ার) 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন ফিতা কেটে ক্যাম্পটির উদ্বোধন করেন।

পুলিশ জানায়, গোপালপুর, আমানউল্যাহপুর, আলাইয়ারপুর ও জিরতলী—এই চার ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধন শেষে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয়দের পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আনম ইমরান খাঁনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ