ঢাকা | বঙ্গাব্দ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


আনোয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ভোটকেন্দ্রসমূহে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ দুপুরে মাননীয় পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ মহোদয়ের সার্বিক নির্দেশনায় গোমস্তাপুর থানার আওতাধীন বিভিন্ন ভোটকেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়। ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালনের মহড়া ও ব্যবহারিক কার্যক্রম সম্পন্ন করা হয়। কার্যক্রম শেষে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ বডি ওর্ন ক্যামেরা ব্যবহারকারী পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইনানুগ আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বডি ওর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া হয় আরও স্বচ্ছ ও জনআস্থাভিত্তিক। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার স্বার্থে বিষয়টি মিডিয়ায় প্রচার করার জন্য সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন: তারেক রহমান

উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন: তারেক রহমান