ঢাকা | বঙ্গাব্দ

কচুয়া পৌরসভা সভাপাতি পদে আগ্রহী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 16, 2026 ইং
কচুয়া পৌরসভা সভাপাতি পদে আগ্রহী ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

মোঃ রায়হান মিয়া
 কচুয়া চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরের কচুয়া পৌরসভা ৭ নং ওয়ার্ড পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মমিন আহমেদ জিসান। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় কর্মী হিসেবে মমিন আহমেদ জিসান স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে মমিন আহমেদ জিসান সংগঠনকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে মমিন আহমেদ জিসান বলেন, দল যদি সুযোগ দেয় তাহলে আমি মমিন আহমেদ জিসান ৭ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে কাজ করবো। পাশাপাশি দলের আদর্শ বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার কথাও জানান মমিন আহমেদ জিসান। মমিন আহমেদ জিসানের প্রার্থিতাকে কেন্দ্র করে ৭ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু