ঢাকা | বঙ্গাব্দ

রহনপুরে ‘আলোর পথের দিশারী’র উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
রহনপুরে ‘আলোর পথের দিশারী’র উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728
এসো সবে মিলে গড়ি, আলোর পথের সন্ধান করি”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বহিপাড়া গ্রামে অবস্থিত আলোর পথের দিশারী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বহিপাড়া মোড়ে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব তাজামুল হক তাজেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোর পথের দিশারী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হারুন-অর-রশিদ (টিটো), সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি ইসমাইল হোসেন ও খাদেমুল ইসলাম, আহ্বায়ক মাসুদ পারভেজ প্রমুখ। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন রহনপুর হাজী রিয়াজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বহিপাড়া জামে মসজিদের পেশ ইমাম মেসবাহুল হক, আনিসুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আলোর পথের দিশারী স্বেচ্ছাসেবী সংগঠনের এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার। শীতবস্ত্র পেয়ে দারিদ্র্যপীড়িত ও অসহায় শীতার্ত মানুষজন আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য