নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর যৌথ উদ্যোগে পবিত্র ১৩ই রমজান উপলক্ষে ৩ মার্চ (মঙ্গলবার) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিকাল ৩টায় এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিছবাহ উদ্দীন শাহ জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাব-এর সভাপতি আওরঙ্গজেব কামাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দরিদ্র মানুষের অধিকার আদায়ে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঢাকা প্রেস ক্লাব সবসময় নির্যাতিত সাংবাদিকদের পাশে রয়েছে। পাশাপাশি সমাজের অসহায় ও ভূমিহীন মানুষের কল্যাণে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের মানবিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এ জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য মহাজোট-এর প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এর চেয়ারম্যান, সাউথ এশিয়ান বিজনেস ফোরাম-এর চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র-এর প্রধান উপদেষ্টা ও দৈনিক ফলাফল-এর সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগকে তিনি স্বাগত জানান। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি দাবি জানান, যাতে হাউজিং লিমিটেডের সদস্যরা অগ্রাধিকার ভিত্তিতে এসব সুবিধা পান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোঃ ওয়াদুদ-উল-মোস্তাকাদ্দাস কাজল। তিনি বলেন, সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভূমিমন্ত্রীর মাধ্যমে সুপারিশ করবেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান ও এফবিওজের মহাসচিব এস এম হানিফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দৈনিক বাংলার ডাক-এর প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট মোঃ মনোয়ার হোসেন ছিদ্দিকী, দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান, লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সভাপতি আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও দৈনিক দুর্নীতি প্রতিদিন প্রতিকার-এর প্রকাশক ও সম্পাদক মোঃ তাজুল ইসলাম তালুকদার হিরু, ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি এ মান্নান, ফ্লাশ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিস উদ্দিন সেন্টু, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব-এর সহ-সভাপতি হাজী মোঃ সোহেল রানা, জাতীয় দৈনিক ৭১-এর বাংলাদেশ সহ-সম্পাদক আঃ মালেক, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভুঁইয়া ও সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম, দৈনিক নিরাপদ ঢাকা নিউজ-এর সম্পাদক মোঃ আতাউর রহমান এবং সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসটিভি বাংলা-এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মোঃ হেকমত আলী, মোঃ আজিজ প্রধান, মোঃ জুয়েল রানা, মাহমুদা বেগম, জুরেকা বেগম, মোঃ নুরুল হক, আব্দুল জামাল, কোহিনুর বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
দৈনিক চেতনার কন্ঠ