ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
ঈশ্বরগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি, সোমবার দুপুর ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। তিনি বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে হবে। এ জন্য সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত )প্রজিত কুমার দাস 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক হাসান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈশ্বরগঞ্জ উপজেলা

সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ তানহার আলী, অধ্যক্ষ, রেসিডেন্স কলেজ, ঈশ্বরগঞ্জ 
উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ,
রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ

স্থানীয় গণমাধ্যমকর্মীরা
সভায় ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,

 কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়।
সভা শেষে মহান ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দিবসটি সফলভাবে উদযাপনের আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’