চট্টগ্রাম জেলা প্রতিনিধি বাবলু নন্দী
বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সনাতন অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি'র যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২২ শে জানুয়ারি বিকাল ৪ ঘঠিকায় চট্টগ্রাম পাথরঘাটাস্থ সেবক কলোনীতে সুবিধাবঞ্চিতদের মাঝে ২০০ শত শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়। বাংলাদেশ বৈদিক গীতা পরিষদের সভাপতি পিংকু ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সনাতনী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক পলাশ সেনের সঞ্চালনায় শ্রীভাগবত গীতা পাঠ করেন বিশ্বনাথ দাশ। শুভ অনুষ্ঠানে অথিতিদের ফুল দিয়ে বরন করে নেন পাথরঘাটা সেবক কলেনীর ঝর্ণা দাস, মায়াধন সর্দার, সত্যদিন সর্দার, লালা সর্দার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া জঙ্গল খাইন শ্রী শ্রী শশ্মান কালী মাতৃ সেবাআশ্রমের অধ্যহ্ম শ্রীমৎ পরিতোষানন্দ মহারাজ, বিশেষ অতিথি বোয়ালখালী শ্রী শ্রী সর্বমঙ্গলা কালীধাম দক্ষিণ করলডেঙ্গা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ পুরী মহারাজ, ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার সেন, বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারন সম্পাদক বিজয় ধর, সহ-সাধারণ সম্পাদক রনি পালিত, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সুব্রত দাশ আকাশ, যুব-মহাজোট চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নিশান সরকার, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ত্রিপন ভৌমিক, সহ-আইন বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী,
সার্বিক সহোযোগিতায় প্রবাসী সজল চৌধুরী, প্রবাসী সানু চক্রবর্তী, প্রবাসী উজ্জ্বল চৌধুরী,অমর দাশ, রাসেল দাশ প্রমূখ সহ আরো অনেকই।
দৈনিক চেতনার কন্ঠ