ঢাকা | বঙ্গাব্দ

পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন আলোচনায় এক ঝাঁক সম্ভাব্য প্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন আলোচনায় এক ঝাঁক সম্ভাব্য প্রার্থী ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন আলোচনায় এক ঝাঁক সম্ভাব্য প্রার্থীর নাম প্রদীপ্ত চক্রবর্তী পটিয়া চট্টগ্রাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেষ না কাটতেই চট্টগ্রামের পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তির নাম সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচিত হচ্ছে। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে পছন্দের সব প্রার্থীর নাম প্রচার করছেন কর্মী সমর্থকরা। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে কয়েকজন বিএনপি নেতার নাম। তারা হলেন : পটিয়া উপজেলা বিএনপি 'র প্রাক্তন সদস্য সচিব জনাব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, কুসুমপুরা ইউপির সাবেক চেয়ারম্যান নেছার আহমদ , জিরি ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির নির্বাহী সদস্য, হাবিলাসদ্বীপ ইউপির তরুণ জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম । এছাড়াও নির্বাচনের তফসিল ঘোষণা হলে নতুন করে অনেকের নাম আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন পটিয়ার রাজনৈতিক বোদ্ধারা ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন