ঢাকা | বঙ্গাব্দ

গণভোট প্রচারণা উপলক্ষে মির্জাপুরে মতবিনিময় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
গণভোট প্রচারণা উপলক্ষে মির্জাপুরে মতবিনিময় সভা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

মির্জাপুর (টাঙ্গাইল), প্রতিনিধি : বছির আহম্মেদ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট প্রচারণা উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক। তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আজমুল হক বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সবার আগে প্রয়োজন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না।” তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সৈয়দ মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক এবং মির্জাপুর থানা মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো. ফরিদ হোসাইন।
সভায় মির্জাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নির্বাচন অফিসের কর্মকর্তারা, শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের