ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল মাদকসহ র‍্যাবের হাতে আটক ২ মাদক ব্যবসায়ী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
নওগাঁর মান্দায় ২৯৬ বোতল মাদকসহ র‍্যাবের হাতে আটক ২ মাদক ব্যবসায়ী ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলার মান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।
শুক্রবার (৭ আগস্ট) র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২৯৬ বোতল মাদকদ্রব্য—এস্কাফ, ফেয়ারডিল ও ফেন্সিডিল—উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র‍্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র‍্যাব-৫ আরও জানায়, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন