ঢাকা | বঙ্গাব্দ

ক্ষেতলালে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
ক্ষেতলালে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
ক্ষেতলাল  উপজেলা  প্রতিনিধি:


'গ্রাম হবে উন্নয়নের অগ্রযাত্রার মূল শক্তি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।


সোমবার (৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী। অনুষ্ঠানে দেশের গ্রামীণ অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।


আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাংবাদিক আজিজার রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজ্জাকুল হাইদার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।


দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা এবং গ্রামীণ উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শক্তিশালী গ্রাম। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং তথ্যপ্রযুক্তির প্রসারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তারা আরও বলেন, স্মার্ট, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং এ বিষয়ে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করাই এ দিবসের মূল লক্ষ্য।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ