ঢাকা | বঙ্গাব্দ

বানিয়াচংয়ের তরুণ ফুটবলার তানভীর বাঁচতে চায় প্রয়োজন সবার সহায়তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
বানিয়াচংয়ের তরুণ ফুটবলার তানভীর বাঁচতে চায় প্রয়োজন সবার সহায়তা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
শাহরিয়ার খান নাফিজ হবিগঞ্জ :

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের নাগেরখানা এলাকার বাসিন্দা
 মোঃ আলিফ মিয়ার ছেলে 
মোঃ তানভীর মিয়া (১৮) দীর্ঘদিন যাবৎ জটিল লিভার রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। এক সময় এলাকার জনপ্রিয় ও প্রতিভাবান ফুটবলার হিসেবে খ্যাত তানভীর আজ হাসপাতালে শয্যাশায়ী, চিকিৎসার জন্য চিকিৎসা খরচ যোগাতে পারছে না তার পরিবার।

তানভীর মিয়া ছোট থেকেই ফুটবলে বিশেষ আগ্রহ ও প্রতিভা দেখিয়েছিল। কিন্তু দীর্ঘমেয়াদী লিভার রোগে আক্রান্ত হয়ে সে এখন হাসপাতালের বিছানায়।

বর্তমানে তানভীর সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে তাদের পক্ষে সঠিক চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। লিভার রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল তাই পরিবারের আর্থিক অবস্থা বর্তমানে নাজুক। পরিবারের কাছে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়।

এমন এক মানবিক সংকটে পরিবারের পাশে দাঁড়াতে এলাকার মানুষ, শুভানুধ্যায়ী ও সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। চিকিৎসার জন্য সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর দেয়া হয়েছে: 01797283794 (মোঃ আলিফ মিয়া)।

স্থানীয়রা বলছেন, তানভীরের মত তরুণ প্রতিভা যেন অন্ধকারে হারিয়ে না যায়, এজন্য সবার সহযোগিতা জরুরি। আমরা চাই সে যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারে।

মানবিক এই মুহূর্তে সবার সহযোগিতা ও সহানুভূতি এক যুবকের জীবন রক্ষা করতে পারে। তাই সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ:
মোঃ আলিফ মিয়া (তানভীরের বাবা)  
বিকাশ নম্বর: 01797283794

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন