ঢাকা | বঙ্গাব্দ

ডিসি তদন্তে মিলেনি অভিযোগ: “প্রতিদিনের কাগজ” ও সম্পাদক নির্দোষ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
ডিসি তদন্তে মিলেনি অভিযোগ: “প্রতিদিনের কাগজ” ও সম্পাদক নির্দোষ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
দৈনিক “প্রতিদিনের কাগজ” এবং তার প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় নিশ্চিত করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম মোঃ খায়রুল আলম রফিকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে ডিএফপিতে  প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে সহকারি কমিশনার মোঃ শফিকুল ইসলাম তদন্ত ও অনুসন্ধান পরিচালনা করেন।

তদন্তের পর সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করে প্রমাণিত হয়েছে যে, অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। খায়রুল আলম রফিকের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। 

প্রতিবেদনে বলা হয়েছে, “দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর প্রধান সম্পাদক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগটি অমূলক ও ভিত্তিহীন।”

খায়রুল আলম রফিক বলেন, “আমি শুরু থেকেই নির্দোষ ছিলাম। আজকের তদন্ত রিপোর্ট তা প্রমাণ করেছে। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার চেষ্টা করেছে, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, দৈনিক “প্রতিদিনের কাগজ” দীর্ঘদিন ধরে ময়মনসিংহ অঞ্চলসহ সারাদেশে জনপ্রিয় ও নির্ভরযোগ্য সংবাদপত্র হিসেবে পাঠকমহলে পরিচিত। সারাদেশে জনপ্রিয় হওয়ার কারণে ঈর্ষান্বিত হয়ে এই চক্রটি অভিযোগ দাখিল করেছে। 

প্রকাশিত তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের মর্যাদা এবং পত্রিকার নিরপেক্ষতার বিষয়টি আরও একবার প্রমাণিত করেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত