ঢাকা | বঙ্গাব্দ

শিবগঞ্জে বালুর নিচে পুঁতে রাখা জীবিত নবজাতক উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
শিবগঞ্জে বালুর নিচে পুঁতে রাখা জীবিত নবজাতক উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রনি রজব, স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর নিচে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় পুঁতে রাখা এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি বাগানের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাস্তার পাশে দুই শিশু খেলাধুলা করার সময় বালুর মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পায়। এ সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম আলী। শিশুদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গিয়ে বালু সরান। পরে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুকে দেখতে পান। এ সময় শিশুটির কান্নার শব্দও শুনতে পান তিনি।

পরে ইব্রাহিম আলী বিষয়টি রাস্তার পাশের বাসিন্দা মো. গোলাপ হোসেনকে জানান। খবর পেয়ে গোলাপ হোসেনসহ স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বালুর নিচ থেকে নবজাতকটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর শিশুটিকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে সুস্থ ও শঙ্কামুক্ত বলে জানান। বর্তমানে নবজাতকটি উদ্ধারকারী গোলাপ হোসেনের হেফাজতে রয়েছে।

এদিকে, সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে কে বা কারা এভাবে বালুর নিচে পুঁতে রেখেছে, তা এখনো জানা যায়নি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। নবজাতকটিকে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে যাওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু