স্টাফ রিপোর্টার।
মাদারীপুরের রাজৈর বদর পাশা গ্রামের বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ মনি মাতুবরের নামে ২৩/১০/২০২৬ তারিখে জব্বার খান ও লিটন খান উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলন করে আমার নির্বাচনী ইমেজ নষ্ট করার জন্য বিভিন্ন রকমের কোপা কান্ড মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলন করে আমাকে সমাজের চোখে হেউ প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে আমি প্রশাসনের সুস্থ তদন্তের মাধ্যমে এই কুচক্রী মহলের উপযুক্ত বিচার দাবি করছি।
বদরপাশা গ্রামের শত শত মানুষ জব্বার খানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তার প্রমাণ আজকের এই সংবাদ সম্মেলন।
মনি মাতব্বর বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ ট্রেনের সংবাদ সম্মেলন করেছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আমি আজকের এই সংবাদ সম্মেলনে ভিডিও বক্তব্যের মাধ্যমে জব্বার খানের মুখোশ খুলে দিতে চাই ।
এছাড়াও তিনি আরো বলেন ৫ ই আগস্ট এর আগে জব্বার খান লিটন খান এরা সবাই আওয়ামী লীগের ছিল তারা মুজিব কোট করে রাস্তায় রাস্তায় নৌকার ভোট চেয়ে মিছিল করে বেড়িয়েছেন আজ তারা ৫ই আগস্ট এর পর নব্য বিএনপি সেজে বিএনপির ছত্রছায়ায় বিএনপির আঁচলের নিচে নিজেদের পিঠ বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছে । ৫ ই আগস্টের পর জব্বার খান যে মামলা করেছে সম্পূর্ণ মামলা বাণিজ্য করার জন্য এলাকায় বিভিন্ন মানুষকে আসামি করে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তার প্রমাণ আমার কাছে আছে।
আমি বদরপাশা গ্রামের কৃতি সন্তান আমার সামনে নিরীহ মানুষকে হয়রানি মামলাবাজদের মামলা-বাণিজ্য ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যদি আমার জীবন বিপন্ন হয় তাতেও আমি এই মামলা বাজদের বিরুদ্ধে আমি রুখে দাড়াবো।
পরিশেষে আমি রাজৈর প্রশাসনের কাছে আবেদন রাখছি এই মামলা বাজ দুর্নীতিবাজ ইয়াবা ব্যবসায়ী দের কে দ্রুত আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম বিচার করা হোক।
দৈনিক চেতনার কন্ঠ