ঢাকা | বঙ্গাব্দ

বড়াইলে চেয়ারম্যান পদে প্রার্থী হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মশিউর রহমান মুর্শিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
বড়াইলে চেয়ারম্যান পদে প্রার্থী হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মশিউর রহমান মুর্শিদ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ৪ নম্বর বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় নিজ গ্রামের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপি নেতা মশিউর রহমান মুর্শিদ।


মঙ্গলবার(৮ সেপ্টেম্বর)ইউনিয়নের হিন্দা পশ্চিম ইটাইল গ্রামে আব্দুর রহমান মন্ডলের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্থানীয় ভোটার ও গ্রামবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হামিদুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী।

এ সময় বক্তব্য দেন আনিসুর রহমান,তসলিমা,রাজিয়া, কামরুজ্জামান লিটন,সোহরাব মাস্টার,আজিজুল হক,ইউনুস আলী,দিলবর,কালাম ও তসলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা মশিউর রহমান মুর্শিদের জন্য দোয়া কামনা করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের বড়াইল ইউনিয়ন আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মশিউর রহমান মুর্শিদ বলেন,আমি বড়াইল ইউনিয়নের মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এজন্য আমার গ্রামের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি