ঢাকা | বঙ্গাব্দ

নাচোলে সাংবাদিক ইসমাইলের ১ বছর বয়সী ছেলে হৃদরোগে আক্রান্ত, চিকিৎসায় প্রয়োজন ৪–৫ লাখ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
নাচোলে সাংবাদিক ইসমাইলের ১ বছর বয়সী ছেলে হৃদরোগে আক্রান্ত, চিকিৎসায় প্রয়োজন ৪–৫ লাখ টাকা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাচোল প্রতিনিধিঃ 
মোঃ ইসমাইল হোসেন।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় হৃদরোগে আক্রান্ত এক বছর এক মাস বয়সী শিশু মোঃ মুস্তাফিজুর রহমানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার পরিবারের। শিশুটির বাবা মোঃ ইসমাইল হোসেন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার নাচোল প্রতিনিধি হিসেবে কর্মরত। সীমিত আয়ের কারণে ছেলের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তিনি।
শিশু মুস্তাফিজুর রহমান নাচোল উপজেলার প্রফেসর পাড়ার বাসিন্দা। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসকের পরীক্ষায় তার হৃদপিণ্ডে প্রায় ৭ মিলিমিটার ছিদ্র ধরা পড়েছে। পাশাপাশি তার থাইরয়েড-সংক্রান্ত সমস্যাও শনাক্ত হয়েছে। এ অবস্থায় শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে আর্থিক সহায়তা প্রয়োজন।পরিবারের দাবি, সন্তানের চিকিৎসার জন্য এর থেকে ৫ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু স্বল্প আয়ের কারনে এত বড় অংকের টাকা একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সন্তানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন বাবা ইসমাইল হোসেন সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ দেশ-বিদেশের সহোদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। বিকাশ  পারশোনাল ০১৩১০২৯০৩৭০

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ