স্টাফ রিপোর্টার্স
মাদারীপুরের রাজৈর ২৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে ও রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমী ভবনে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীত, নৃত্য ,আবৃতি ,একক অভিনয়, বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় রাজৈর উপজেলা সকল ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই এর পর উত্তীর্ণ প্রতিযোগীরা উপজেলা পর্যায়ে অংশ গ্রহণ করে।
উপজেলা পর্যায়ে বাছাইয়ের পর উত্তীর্ণ শিল্পীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে সে মোতাবেক উপজেলা পর্যায়ে বিচারকগণের সামনে শিল্পীরা অংশগ্রহণ করে।
উক্ত প্রতিযোগিতায় উপস্থাপনায় ছিলেন, রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালক মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা ।
সংগীতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বিচারক তুলসী দাস বালা, বিচারক প্রীতিশ বিশ্বাস,
নৃত্যশিল্পীদের বিচারক হিসেবে বিচার কার্য পরিচালনা করেন, কোটালীপাড়া নৃত্য একাডেমী থেকে আগত বিচারক সম্রাট হাজরা সহ আরও দুজন বিচারক বিচার কার্য পরিচালনা করেন।
উক্ত প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন, রাজৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক, ছাত্র-ছাত্রী বৃন্দ , ও সুধী মন্ডলি।
প্রতিযোগিতা শেষে রাজৈর উপজেলা সভা কক্ষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, নজরুল বর্ষের প্রধান আয়োজক রুকসানা খাইরুন নেছা রাজৈর উপজেলা নির্বাহী অফিসার।
দৈনিক চেতনার কন্ঠ