ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
নওগাঁয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:


নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে একটি র‍্যালি বের হয়ে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম পিপিএম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নওগাঁ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো শহিদুল ইসলামসহ নার্সারি মালিকগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। 

মেলায় ৪৪টি স্টল অংশ গ্রহন করে। মেলা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত সাত দিন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ