স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর থানার আলোচিত রাজ্জাক হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫, রাজশাহী ও র্যাব-১, ঢাকার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, রাজশাহী জেলার মোহনপুর থানায় দায়ের করা রাজ্জাক হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ ও র্যাব-১-এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
রাজ্জাক হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ