ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বুনার বিরুদ্ধে রমরমা সুদের ব্যবসার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বুনার বিরুদ্ধে রমরমা সুদের ব্যবসার অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাচোল প্রতিনিধিঃ 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার থানা পাড়ায় দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে বানী ইসরাইল বুনার বিরুদ্ধে। তিনি মৃত শওকত আলীর ছেলে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, বানী ইসরাইল বুনা বিভিন্ন মানুষের প্রয়োজনের সুযোগ নিয়ে সুদের বিনিময়ে টাকা দিয়ে থাকেন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে অতিরিক্ত সুদসহ টাকা আদায়ের অভিযোগও রয়েছে।
অভিযোগকারীদের দাবি, এ ধরনের লেনদেনের কারণে অনেক নিম্নআয়ের মানুষ আর্থিক চাপের মধ্যে পড়ছেন। কেউ কেউ মূল টাকা পরিশোধ করার পরও সুদের বোঝা থেকে বের হতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
স্থানীয়দের একাংশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ, সুকোমল বলেন, এ ব্যপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনের আওতায় আনা হবে। 
এ বিষয়ে বানী ইসরাইল বুনার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি অস্বীকার করেন, এবং বলেন তিনি সমিতি খুলেছেন সিসিডিবি ওখানে টাকা লেন দেন করেন। তিনি জমি জালিয়াতি করে জমি রেজিষ্ট্রেশন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমাদের জমি রেজিষ্ট্রেশন করবে, তার টাকা দিয়ে করবে না আমাদের টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করবে, আমি প্রশাসনের মাধ্যমে সুদের ব্যবসা বন্ধের প্রতিক্রিয়া জানাচ্ছি, ও তার শাস্তির জোর দাবি জানাচ্ছি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’