ঢাকা | বঙ্গাব্দ

তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আরিফুল ইসলাম, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে অনু (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। 

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তানোর পৌরসভার হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত অনু হিন্দুপাড়া গ্রামের উজ্জ্বল পালের পালিত কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে অনুকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অনুকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিশোরী কী কারণে আত্মহত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি