ঢাকা | বঙ্গাব্দ

তানোরে ধানের শীষের পক্ষে বিএনপি প্রার্থীর টানা গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
তানোরে ধানের শীষের পক্ষে বিএনপি প্রার্থীর টানা গণসংযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আকতারুজ্জামান, তানোর, রাজশাহী :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম দিনের মতো রাজশাহীর তানোরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, প্রয়াত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বিরামহীন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন
সোমবার বিকেল থেকে তিনি উপজেলার কামারগাঁ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী সভা, উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেন। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কামারগাঁ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের কচুয়া বাজারে নির্বাচনী সভার মাধ্যমে দিনের প্রচারণা শুরু করেন।
এরপর পর্যায়ক্রমে ৬ নম্বর ওয়ার্ডের কামারগাঁ বাজার, ৪ নম্বর ওয়ার্ডের শ্রীখণ্ডা গ্রাম, ৩ নম্বর ওয়ার্ডের পারিশো বাজার, ২ নম্বর ওয়ার্ডের মাদারিপুর বাজার, ১ নম্বর ওয়ার্ডের মালশিরা গ্রাম, ৯ নম্বর ওয়ার্ডের ধানুরা গ্রাম, ৮ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রাম এবং ৭ নম্বর ওয়ার্ডের হাতিশাইল গ্রামে নির্বাচনী সভা করার কথা রয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম।
তিনি জানান, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকালে কামারগাঁ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ২২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন তার জানাজায় অংশ নেন এবং গভীর শোক প্রকাশ করেন। এ কারণেই বিকেল থেকে নির্বাচনী উঠান বৈঠক শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোজাম, সিনিয়র নেতা খলিলুর রহমান, সাবেক ছাত্রনেতা সুলতান আহম্মেদ, আব্দুল মালেক মণ্ডল, জাকির হোসেন জুয়েল, ডায়মন্ড, জারদিস, মতিউর রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল